একজন উন্নয়নকর্মী ও সংগঠক। তিনি ঐতিহ্যবাহী সংগঠন পূর্বধলা প্রেসক্লাবের সাবেক সভাপতি। ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে দেশের বৃহৎ ঋণদানকারী প্রতিষ্ঠান আশায় তার কর্মজীবন শুরু। পরবর্তীতে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা কেয়ার-বাংলাদেশ ও আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ডফিস এ বিভিন্ন পদে দায়িত্ব পালন করে নিজেই প্রতিষ্ঠা করেন স্বেচ্ছাসেবী সংগঠন একটিভিটি ফর রিফরমেশন অব বেসিক নীছস, আরবান। তিনি আরবান একাডেমি, আরবান আইটি, আজকের আরবান, আরবান নারী জাগরণ ও আরবান ক্রাফট নামে বেশ ক'টি সহযোগী সংগঠনেরও প্রতিষ্ঠাতা।
দেশের বিভিন্ন প্রান্তে উন্নয়ন কার্যক্রমের সফল বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি স্বরূপ আরবান ও এর প্রতিষ্ঠাতা সৈয়দ আরিফুজ্জামান ইতোমধ্যে লাভ করে বেশ ক'টি সম্মানজনক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার। যার মধ্যে ২০১১ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ থেকে ন্যাশনাল ইনোভেশন এ্যাওয়ার্ড, ২০১১ সালে ভারতের রাজধানী নয়া দিল্লি থেকে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সম্মানজনক মন্থন এ্যাওয়ার্ড, ২০১৩ সালে শ্রীলংকার রাজধানী কলোম্বোতে অনুষ্ঠিত বিশ্বব্যাংক ও মাইক্রোসফট এর যৌথ আয়োজনে দক্ষিণ এশিয়াভিত্তিক ইউথ সলিউশন এ্যাওয়ার্ড, ২০১৭ সালে শিক্ষার ডিজিটাল রূপান্তরে অবদান রাখায় নেটিজেন আইটি ও বিজয় ডিজিটালের যৌথ আয়োজনে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা লাভ, ডিজিটাল শিক্ষায় অবদান রাখার জন্য ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে নেত্রকোণা জেলা প্রশাসন কর্তৃক আরবান একাডেমি জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা লাভ, ২০১৯ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন কর্তৃক দেশের শ্রেষ্ঠ যুব সংগঠকের গৌরব অর্জন ও ২০২০ সালে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক-চ্যানেল আই এর আয়োজনে কৃষি সহায়তা ও বাস্তবায়নে এ্যামো এ্যাওয়ার্ড লাভ অন্যতম।
একজন সফল উদ্যোক্তা সৈয়দ আরিফুজ্জামান ও আরবান এর কার্যক্রম নিয়ে জাতীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় গুরুত্বের সাথে বেশ কিছু প্রতিবেদন প্রচারিত হয়। যার মধ্যে এটিএন নিউজ এ প্রতিষ্ঠান প্রধান ও তথ্যকল্যাণীদের নিয়ে স্মৃতিচারণমূলক বিশেষ অনুষ্ঠান, চ্যানেল আই এর হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে তথ্যকল্যাণীদের নিয়ে অনুষ্ঠান, মাছরাঙা টেলিভিশনের রাঙা সকাল অনুষ্ঠানে প্রতিষ্ঠান প্রধানের লাইভপ্রোগ্রাম, চ্যানেল আই এর তারকা কথনে আরবান কার্যক্রম নিয়ে লাইভ প্রোগ্রাম ও বিজয়ীর কথা অনুষ্ঠানে সাক্ষাতকার প্রচার এবং দৈনিক প্রথম আলো, দৈনিক সমকাল, দৈনিক জনকণ্ঠ, দ্য ডেইলী স্টার ও ঢাকা ট্রিবিউনে বিশেষ প্রতিবেদন প্রকাশ অন্যতম।
রক্তের গ্রুপ: B+
Post a Comment