লেখালেখির নেশা শৈশব থেকেই। স্বপ্ন ছিল সাংবাদিকতা করার। আদর্শ পেশা হিসেবে লক্ষ্য ছিল শিক্ষকতা।
জন্ম ১৯৮১ সালের ১৫ জানুয়ারি নেত্রকোণার পূর্বধলা উপজেলার মৌদাম গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। পিতা মোহাম্মদ আব্দুল কদ্দুছ তালুকদার ও মাতা আছিয়া বেগম।
মৌদাম সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক, মেঘশিমূল উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, পূর্বধলা সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক ও স্নাতক (বিএসএস) এবং নেত্রকোণা সরকারি কলেজ থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে স্নাতকোত্তর (এম.এ)। অজর্ন করেছেন শিক্ষায় স্নাতক (বি.এড) ও স্নাতকোত্তর (এম.এড) ডিগ্রি। কম্পিউটার বিষয়ে রয়েছে একাধিক ডিপ্লোমা।
১ নভেম্বর ২০১০ সালে পাটরা দামপাড়া উচ্চ বিদ্যালয়-এ সহকারী শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু। বর্তমানে মৌদাম সেসিপ মডেল উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক। শিক্ষায় আইসিটির বহুমাত্রিক ব্যবহারের স্বীকৃতি স্বরুপ মনোনীত হয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের a2i প্রোগ্রামের ICT4E জেলা শিক্ষত এ্যাম্বাসেডর।
১৯৯৯ সালে শিক্ষা জীবনেই ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক পরিচয় পত্রিকায় পূর্বধলা উপজেলা প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা শুরু। এরপর দৈনিক "বাংলাবাজার পত্রিকা, "যায়যায়দিন", "প্রথম আলো", "এফএম রেডিও এবিসি", "আমাদের সময়", "কালের কণ্ঠ", "আজকের পত্রিকা", নেত্রকোণার স্থানীয় দৈনিক "বাংলার দর্পণ” ময়মনসিংহের আঞ্চলিক দৈনিক "স্বদেশ সংবাদ” পত্রিকায় উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। সম্পাদনা করেছেন "রাজধলা" (অনিয়মিত) নামে একটি প্রকাশনার। বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট (পিআইবি), প্রথম আলো ইনহাউজ থেকে প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
পূর্বধলা রিপোর্টার্স ক্লাবের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। ২০০৫ সালে পূর্বধলা প্রেসক্লাবের সদস্য পদ লাভ করেন। ছিলেন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সম্পাদক । আবৃত্তি চর্চা, ছড়া, কবিতা ও সমসাময়িক বিষয়ে লেখালেখি করেন।
পূর্বধলা আবৃত্তি সংসদ, সাংস্কৃতিক পরিষদ, উদীচী শিল্পী গোষ্ঠীসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও সামাজিক কর্মকান্ডের সঙ্গে জড়িত।
উপস্থাপনা করেন সমসাময়িক বিষয়ে অনলাইন লাইভ প্রোগ্রামে। উপজেলা প্রধান শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক, বাংলাদেশ শিক্ষক সমিতির পূর্বধলা উপজেলা শাখার যুগ্ম সম্পাদক ও বাংলাদেশ স্কাউট পূর্বধলা উপজেলা শাখার কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করছেন।
তিনি বিবাহিত ও দুই কন্যা সন্তানের জনক। স্ত্রীর নাম শরিফা পারভীন আছমা। দুই মেয়ে ফাবিহা রাইসা তালুকদার ও সাবিহা রাফা তালুকদার। আবৃত্তি, ভ্রমণ, বাগান করা, বইপড়া, গান শোনা, অড্ডা দেওয়া তার শখ। রক্তের গ্রুপ: ০+

Post a Comment