১৯৭৭ খ্রি. ১ জানুয়ারি ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার মইলাকান্দা গ্রামের মাতুলালয়ে জন্ম গ্রহণ করেন। তার শৈশব কাটে নেত্রকোণার পূর্বধলা উপজেলার বিশকাকুনী ইউনিয়নের নিজবাড়ী ধলা গ্রামে। ৫ ভাই ৩ বোনের মধ্যে তিনি ৪র্থ। তার পিতার নাম হাজী আব্দুল খালেক মন্ডল, মাতা রহিমা বেগম। ধলা যাত্রাবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে তিনি প্রাথমিক শিক্ষা শেষ করেন।
পরে পূর্বধলা জগৎমণি পাইলট উচ্চ বিদ্যালয় (বর্তমানে সরকারি) থেকে ১৯৯২ সালে এসএসসি পরীক্ষায় প্রথম বিভাগে, ময়মনসিংহের নাসিরাবাদ কলেজ থেকে এইচএসসি ও পর্বধলা ডিগ্রি কলেজ থেকে স্নাতক পাশ করেন। আনন্দ মোহন সরকারি কলেজ থেকে ইসলামি শিক্ষায় স্নাতকোত্তর (এম. এ) ডিগ্রি অর্জন করেন। এর মাঝে তিনি বিএড ও এমএড সম্পন্ন করেছেন। এছাড়া কম্পিউটার ডিপ্লোমাসহ আইসিটি বিষয়ক একাধিক প্রশিক্ষণ গ্রহণ করেছেন। শিক্ষা জীবনের পাশাপাশি ১৯৯৪ খ্রি. থেকে ব্যবসায়ী উদ্যোক্তা হিসেবে ব্যবসা জীবন শুরু করেন।
১৯৯৯ সালে তিনি কম্পিউটার ও মুদ্রণ শিল্পের সাথে সম্পৃক্ত হন। উপজেলায় নতুন নতুন প্রযুক্তি নির্ভর সেবাদানের ক্ষেত্রে তিনি অগ্রগামী ভূমিকা রেখে যাচ্ছেন। তিনিই সর্বপ্রথম উপজেলা স্ক্রীণ প্রিন্টের মাধ্যমে আধুনিক প্রিন্টিং ব্যবসার সূচনা করেন। বর্তমানে আপন অপসেট প্রিন্টিং প্রেস নামে নিজস্ব মুদ্রণ শিল্প পরিচালনা করে আসছেন। ইতোমধ্যে ব্যবসার পাশাপাশি ২০০১ খ্রি. জটিয়াবর মহাবিদ্যালয়ে কিছুদিন প্রদর্শক (কম্পিউটার) পদে চাকুরির পর বর্তমানে ঘাগড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে সহকারি শিক্ষক (আইসিটি) পদে কর্মরত আছেন। ব্যবসা ও চাকুরির পাশাপাশি ২০০২ খ্রি. থেকে সাংবাদিকতায় যোগ দেন। প্রথমে নেত্রকোণা থেকে প্রকাশিত বাংলার দর্পণ পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন।
পরে আরও কিছু স্থানীয় ও জাতীয় পত্রিকায় কাজ করার পর ২০১০ সাল থেকে অদ্যাবধি দৈনিক যায়যায়দিন পত্রিকায় সুনামের সঙ্গে কাজ করে আসছেন। এছাড়া অনলাইন নিউজপোর্টাল আজকের আরবান এর বার্তা সম্পাদক ও দৈনিক শিক্ষা ডটকম এর পূর্বধলা উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন। পূর্বধলা প্রেসক্লাবের সদস্য পদ লাভ করে টানা দুইবার অর্থ সম্পাদকের দায়িত্ব পালনের পর বর্তমানে তিনি কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
পিআইবি থেকে সাংবাদিকতা বিষয়ক একাধিকবার প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
বাংলাদেশ শিক্ষক সমিতি পূর্বধলা উপজেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক ও পূর্বধলা বাজার বণিক সমিতির সদস্যের দায়িত্ব পালন করেছেন। এছাড়া জেজেডি ফ্রেন্ডস ফোরামের মাধ্যমে সমাজের অসহায় ও দুঃস্থদের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন সমাজ সেবামূলক কাজ করে যাচ্ছেন।
বিবাহিত জীবনে তিনি ৩ কন্যা সন্তানের জনক।
স্ত্রী কামরুন্নাহার, বড় মেয়ে রাইয়া মনি, মেঝো মেয়ে রুবাইয়া ও ছোট মেয়ে রুকাইয়াকে নিয়ে পূর্বধলা উপজেলা সদরের রৌশনারা রোডের আপন নিবাস নামে নিজ বাসায় বসবাস করছেন।
ভালোলাগে নতুন জায়গায় ভ্রমণ, বাগান করা, বই পড়া। প্রিয় ফুল গোলাপ, প্রিয় রং আকাশী, প্রিয় ব্যক্তিত্ব হযরত মোহাম্মদ (সা:)।
রক্তের গ্রুপ: 0+
মো: জায়েজুল ইসলাম
উপজেলা প্রতিনিধি
মোবাইল: ০১৭১৩৫৪৯৪০১
ইমেইল: jayejuljjdin@gmail.com
Post a Comment